1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২, ৪.৩৯ পিএম
  • ১২৭ Time View

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। শুক্রবার (৬ মে) সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীদের চাপ বেড়েছে। দুপুরে পাটুরিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় আরও বাড়ে।

জানা গেছে, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা শাপলা শালুক নামের ইউটিলিটি ফেরিটি শুধু যাত্রী ও মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ৩ নম্বর ঘাটে ভিড়েছে। ঘাটের প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। পাশাপাশি ঈদ পরবর্তী এই সময়ে এখনও বাড়ি ফিরছেন মানুষ।

ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী চাপ থাকলেও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যাত্রীর কোনও ধরনের দুর্ভোগ নেই। ঘাটে পৌঁছে সহজেই ফেরি পার হতে পারছেন মানুষ। ফেরি চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘শুক্রবার সকাল থেকে কর্মজীবী মানুষগুলো কর্মস্থলে ফেরা শুরু করেছেন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঈদের আগে ২১টি ফেরি চলাচল করছিল। ছুটি শেষে যাত্রী ও ছোট যানবাহনের চাপ বাড়লেও পারাপারে কোনও অসুবিধা হচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com