1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
অনলাইন জুয়া, এক সর্বনাশা মায়াজাল; মু. জোবায়েদ মল্লিক বুলবুল ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক মাধবপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি আজ প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ-আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ভৈরবে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৭.৩৪ পিএম
  • ৬২ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে আব্দুর রহমান (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে পশ্চিমপাড়া এলাকার বোধাই মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সুত্রে জানা যায়, গত এক বছর যাবত উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ার যুবক আব্দুর রহমান একই এলাকার প্রতিবেশি কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। মেয়েটি অন্তঃসত্বা হওয়ায় কিশোরীর পরিবারের লোকজন র্ধষণের বিষয়টি বুঝতে পারেন। পরবর্তীতে অভিযুক্ত কিশোরের বাবা মাকে এই ঘটনাটি জানালে তারা এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়টি সামাজিক ভাবে মিমাংসা করার জন্য কয়েক দফা চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত কিশোর ও তার পরিবারের লোকজন  ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনাটি অস্বীকার করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই রবিউল ইসলাম বুধবার রাতে আব্দুর রহমানকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আজ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। 

এ বিষয়ে ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী কিশোর আব্দুর রহমানের বয়স ১৮ বছরের নিচে। তাই তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com