1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

নবগঙ্গা নদীতে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১.০৭ পিএম
  • ২২২ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন সংলগ্ন নবগঙ্গা নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস।

রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে কালিয়া উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১ হাজার মিটার কারেন্ট জাল, ৫০০ মিটার মশারী জাল এবং ২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশের সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান এবং মৎস্যসম্পদ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com