1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১.১৬ পিএম
  • ২০১ Time View

ঢাকা, ৩০ জুন ২০২৬: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে গলফ গার্ডেন, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ ফোরকান হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, পরিচালক শেখ মোর্শেদ জাহান (অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ এবং ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস সহ ব্যাংকের শেয়ারহোল্ডারগণ, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কোম্পানি সচিব সভার নোটিশ উপস্থাপন করেন। চেয়ারম্যান ডা. আরিফুর রহমান শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, “অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে আমরা সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নিচ্ছি। আমানতকারীদের স্বার্থ রক্ষা করে, পুনর্গঠন ও সুশাসনের মাধ্যমে ব্যাংককে দেশের শীর্ষ পাঁচে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, সততা ও দূরদর্শী এই পথই আমাদেরকে ‘Onward & Upward’ নিয়ে যাবে।”

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ বলেন, “সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা আমানতকারীদের আস্থা এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করে একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যতের পথে  অগ্রসর হচ্ছি।”

সভায় ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা মতামত প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, ‘সার্ভিস ফার্স্ট’ অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি বর্তমানে দেশের ব্যাংকিং খাতে একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। বর্তমানে ব্যাংকটির রয়েছে ১৩৬টি শাখা, ৬৭টি উপশাখা, ১৩০টি এটিএম এবং ২১৪টি এজেন্ট আউটলেট। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে ব্যাংকটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com