1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

যে সংস্কারে জাতির কল্যাণ সেটিই বিবেচনা করা হবে: সালাহউদ্দিন আহমেদ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ২.৫৩ পিএম
  • ১০৬ Time View

যেসংস্কারে জাতির কল্যাণ সেটিই বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। দুপুর পৌনে ১টার দিকে বৈঠক শেষ হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলাপ করে ঐকমত্যে আসার চেষ্টা করা হবে। যে সংস্কারে জাতির কল্যাণ হয় সেটিই বিবেচনা করা হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, স্প্রেড শিটে বিভ্রান্ত সৃষ্টি ও মিসলিড করা হয়েছে, ঐকমত্য কমিশনের সঙ্গে দফা ওয়ারী আলোচনা হচ্ছে। বিএনপি সংস্কার নিয়ে সিরিয়াস বলেই ঐকমত্য তৈরিতে আলোচনা চালাচ্ছে। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুডিশিয়ারি নিয়ে বিএনপির সংস্কার প্রস্তাব মিসলিড করা হয়েছে। বিচারক নিয়োগের অধ্যাদেশের ক্ষমতাসহ সকল সংস্কার সাংবিধানিকভাবে হওয়া উচিত। বিচার বিভাগের স্বাধীনতা বিএনপি চায় কিন্তু প্রক্রিয়া যেন সাংবিধানিকভাবে হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com