1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

চিকিৎসা শেষে দেশের পথে মির্জা ফখরুল

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১.৪১ পিএম
  • ১০৪ Time View

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সিঙ্গাপুর থেকে রওয়ানা হন। তার সঙ্গে আছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম।

বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন। আজ সন্ধ্যা ৬টায় তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

গত শুক্রবার দুপুরে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুইজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট ভালো। আমার স্ত্রীর অবস্থাও ভালো। উনি সুস্থ ও ভালো আছেন। ইনশাল্লাহ ১৪ এপ্রিল বিকেলে আমরা দুইজনই দেশে ফিরব।

এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান। 

এরপর ১০ এপ্রিল ফেসবুকে স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা ও অস্ত্রোপচার নিয়ে আবেগঘন পোস্ট দেন বিএনপির এই নেতা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই পোস্টে তিনি সহধর্মিনীর যখন প্রথম রোগ ধরা পড়ে তখনকার মানসিক অবস্থা ও স্ত্রীর অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার আবেগঘন সেই সময়ের স্মৃতিচারণ করেছেন।

ফেসবুকের সেই ইংরেজি পোস্টে মির্জা ফখরুল ইসলাম লেখেন, ২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর রোগ ধরা পড়ে, তখন আমার ওপর পৃথিবী ভেঙে পড়ে। সে আমাদের পরিবারের সবকিছু। আমি যত তাড়াতাড়ি সম্ভব তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেই। তার অস্ত্রোপচারের ঠিক আগের দিন, ভোর ৩টায় আওয়ামী পুলিশ আমাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। আমার মেয়ে ছুটে গেল ঢাকায়।

আমার স্ত্রীর অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়ে ও ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন।

আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য ও মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন। কেবল তার কঠিন চিকিৎসার সময়গুলোতেই নয়,  প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তাও সহ্য করেছেন।

আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার ডাক্তার বলেছেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তবে আমাদের ছয় মাসের মধ্যে আবার এখানে ফিরে আসতে হবে। আপনার দোয়া এবং শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com