1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন

১৪ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০.৪০ এএম
  • ২৪৪ Time View

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল রোববার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথের সালনায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাদিরুজ্জামান জানান, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটির ৩টি বগি গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে লাইনচ্যুত হয় এবং অন্তত এক কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়। রাত দুইটার দিকে বগি তিনটি উদ্ধার কাজ শেষ হয়। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হলে রাত ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

ওসি মো. নাদিরুজ্জামান আরও জানান, ঢাকা-টাঙ্গাইল রেলপথে দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com