1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন হাওরের ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসনের ৩ দফা দাবিতে মানববন্ধন মাননীয় প্রধানমন্ত্রী বরবার খোলা চিঠি জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না: আশরাফ আলী হাওলাদার আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি আরও গভীর

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী

  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১.৩৯ এএম
  • ৬০ Time View

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশজুড়ে ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে; আর অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন। এ বছরের প্রথম পরীক্ষা শেষে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এসব তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৭ লাখ ৮৫০ জন। বাকি ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দেশজুড়ে ৩ হাজার ৭১৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ৩ হাজার ৭০৬টির তথ্য দিয়েছে কমিটি।

বাংলা প্রথম পত্রে বহিষ্কার ১০

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা হয় ২ হাজার ২৯১টি কেন্দ্রে। এরমধ্যে ২ হাজার ২৮২টি কেন্দ্রের তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলেছে, এ পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তাদের মধ্যে ময়মনসিংহ বোর্ডে ৩ জন, ঢাকা ও বরিশাল বোর্ডে ২ জন করে এবং কুমিল্লা, যশোর ও সিলেট বোর্ডে ১ জন করে বহিষ্কার হয়েছেন।

নয়টি সাধারণ বোর্ডের বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ জন। অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৭৩৮ জন।

এর মধ্যে ঢাকা বোর্ডের ৪৩৮টি কেন্দ্রে ৩ হাজার ৪৯৬ জন, রাজশাহী বোর্ডের ২৬৯টি কেন্দ্রে ১ হাজার ৬২২ জন, কুমিল্লা বোর্ডের ২৭৩টি কেন্দ্রে ২ হাজার ৫৫৩ জন, যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে ১ হাজার ৮০০ জন, চট্টগ্রাম বোর্ডের ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৭৩ জন, সিলেট বোর্ডের ১৫৪টি কেন্দ্রে ৮৭৮ জন, বরিশাল বোর্ডের ১৯৪টি কেন্দ্রে ১ হাজার ৩৩ জন, দিনাজপুর বোর্ডের ২৮০টি কেন্দ্রে ১ হাজার ৩৪১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১৫৬টি কেন্দ্রে ৮৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় বহিষ্কার ১০

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় ১০ জন বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭২৫টি কেন্দ্রে ২ লাখ ৬১ হাজার ৯১২ জনের এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন। ৯ হাজার ৬২৩ জন অনুপস্থিত ছিলেন।

ভোকেশনালে অনুপস্থিত ২ হাজার ৫৬৭ জন

এসএসসি ও দাখিল ভোকেশনালের প্রথম দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ে ১ লাখ ৩১ হাজার ২৩৬ জনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও বসেছেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। ২ হাজার ৫৬৭ জন অনুপস্থিত ছিলেন এবং ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

চলতি বছর নিয়মিত-অনিয়মিতসহ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থীর।

নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী রয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসার কথা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জনের এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com