1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২.৩০ এএম
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রিপন মিয়ার স্ত্রী হনুফা আক্তার এবং নান্দাইলের ভাটিপাচানি এলাকার মোসলেম উদ্দিনের ছেলে কবির হোসেন।

নিহত হনুফার স্বামী রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজীপুরের মাওনা। তারা সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন। ত্রিশাল থেকে সিএনজি চালিত অটোরিকশায় ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তার স্ত্রী। এ সময় আহত হন আরও চারজন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হলে সেখানে কবির নামে এক তরুণের মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com