1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

বাংলাদেশকেও গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে : মোমিন মেহেদী

  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১.২৮ পিএম
  • ৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশকেও গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির  চেয়ারম্যান মোমিন মেহেদী। ৯ এপ্রিল সকালে নতুনধারার ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী বলেন, নির্মমভাবে ফিলিস্তিনে যে হামলা চালানো হচ্ছে, তা বন্ধের দাবিতে বাংলাদেশের মানুষের গণস্বাক্ষর কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশ নেয়া উচিৎ। লংমার্চ বা তথাকথিত আন্দোলন না করে গণস্বাক্ষর কর্মসূচিকে সফল করার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবির ব্যতিক্রমী এই কর্মসূচিতে অংশ নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সেই সাথে সবার মনে রাখতে হবে বাংলাদেশকে গাজা বানানোর জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা আবারো সক্রিয় হচ্ছে। তাদেরকে রুখে দিতে দেশে সবার আগে অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কাজী মুন্নী আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য সিফাত আলী প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, ২ মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাবে নতুনধারা বাংলাদেশ এনডিবি। প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তোপখানা রোডস্থ কার্যালয়ে নির্ধারিত কাগজে স্বাক্ষর করতে পারবেন যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার যে কোনো নাগরিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com