1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ইউরোপ চাইলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে: পুতিন

  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২, ৮.০১ পিএম
  • ১৫৪ Time View
Putin

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইউরোপ চাইলে ইউক্রেনের উপর চাপ তৈরি করে ও তাদেরকে অস্ত্র সরবরাহ না করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে। খবরে বিবিসি।

প্রথমবারের মত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিন এ সংবাদ জানিয়েছেন।

ম্যাঁক্রো বরাবরের মত এবারও রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ থামানোর জন্য বলেন। সেই সাথে যুদ্ধে জড়িতে দু’দেশের নেতাদের শান্তি আলোচনায় বসার ও মারিয়াপোলে আটকে থাকা নিরস্ত্র ইউক্রেনীয় নাগরিকদের সরিয়ে নেওয়ারও আহবান জানান তিনি।

এদিকে রুশ প্রস্তাবকে পাত্তা না দিয়ে ইউরোপ ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম সরবরাহ করেছে।

গতকাল (৩ মে) মঙ্গলবার যুক্তরাজ্য ইউক্রেনে বড় একটি অস্ত্রের চালান পাঠানোর ঘোষণা দিয়েছে। রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে পাঠানো ৩৭৬ মিলিয়ন ডলারের অস্ত্র সরঞ্জামের মধ্যে রয়েছে লক্ষ্যবস্তু শনাক্তে ইলেক্ট্রিক যুদ্ধাস্ত্র, রাডার সিস্টেম, জিপিএস জ্যামার ও অন্ধকারের শত্রুশনাক্তে নাইট-ভিশন যন্ত্রাংশ।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সেনাদের উত্তরাঞ্চলীয় ইউক্রেনে সরিয়ে নিয়েছে। মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা অঞ্চলটির একটা বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। আর সেখানেই ইউক্রেনের সেনাবাহিনীরা তাদেরকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করছে। একে যুদ্ধাপরাধ মনে করে রুশ প্রেসিডেন্ট প্রতিপক্ষ বাহিনীকে অস্ত্র পাঠাতে নিষেধ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com