1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

উখিয়ায় জায়গা-জমির বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিন ভাই-বোন নিহত

  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৩.১৪ পিএম
  • ৭৭ Time View

কক্সবাজারের উখিয়ায় জায়গা-জমির বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিন ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। 

আজ রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাফেজ আব্দুল্লাহ আল মামুন (৩৮), তার চাচাতো ভাই আব্দুল মান্নান (৩৫) ও তার চাচাতো বোন শাহীনা আক্তার (২৮)। হাফেজ আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুতুপালং ইউনিয়ন শাখার আমির।

আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম মো. হামিদ। আহত অপর ব্যক্তির নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নাজির হোসেন ও মো. হোসেনের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা পরস্পর চাচাতো ভাই। বিরোধের জেরে রোববার সকালে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের হাতপাতালে নিলে একজন উখিয়া হাসপাতালে ও দুজন কুতুপালং এমএসএ হাসপাতালে মারা যান। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে হাফেজ আব্দুল্লাহ আল মামুনের মরদেহ রয়েছে। বাকি দুজনের মরদেহ কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com