1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখলে জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা

  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১.৪০ পিএম
  • ৯০ Time View

বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি। এখন বলা হচ্ছে, বিএনপি নাকি কথায় নির্বাচন করে। করবেই তো, বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাসী দল। নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে তা জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, ১৫ বছর আগে যে তরুণ-তরুণীরা ভোটার হয়েছিল তারা আজও ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তাই ভোটের মাধ্যমে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। 

শুক্রবার (৫ এপ্রিল) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্য কুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. জামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ বি এম মুমিনুল হক মুমিন, বিএনপি নেতা ভিপি জহিরুল হক লিটন, সরাইল উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার ও আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. নাসির মুন্সী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com