1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে প্রক্টরের অভিযান

  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১.১৬ পিএম
  • ৭৬ Time View

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা নিশ্চিত ও বন্ধকালীন সময়ে চুরি ঠেকাতে ক্যাম্পাসে অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের সহকারী কর্মকর্তা জনি আহমেদ, নিরাপত্তা সুপারভাইজার আশরাফুল ইসলাম, আনসার পিসি (কুষ্টিয়া) মো. আলতাফ হোসেন, আনসার পিসি (ঝিনাইদহ) মিছিল শ্রী মনোজিৎ বালা প্রমুখ।

প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময় কড়া নিরাপত্তা নিশ্চিত ও চুরি ঠেকাতে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হবে। আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও আনসার সদস্যরা এই অভিযান পরিচালনা করছে। মধ্যরাতে আমরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলগুলোর চারপাশে অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে আমাদের কাছে তথ্য এসেছে- আবাসিক হলের আশেপাশে রাতে নেশা করে বহিরাগতরা। আমরা তথ্য পেয়েই সেসব জায়গায় অভিযান চালিয়েছি। তবে বন্ধকালীন সময় কোনো অপ্রতিকর ও চুরির ঘটনা ঘটেনি। প্রতিদিন রাতে আমাদের এই অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com