1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে ৫বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ

  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৫.৪০ পিএম
  • ৭২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন সোমবার রাতে  শহরের নদীরপাড় সংলগ্ন মুশকুল্লাহাটি এলাকায় এঘটনাটি ঘটে। শিশুটির বাসা একই এলাকায়। বাসা থেকে কিছুটা দূরে এক নির্জন এলাকায় ঘটনাটি ঘটেছে।  আজ বুধবার সকালে শিশুটির বাবা বাদল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ করে। অভিযুক্তরা হলো শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার রতন মিয়ার ছেলে রিয়ান (১৪) ও পলতাকান্দা এলাকার কারুন মিয়ার ছেলে দিয়ান (১৫)। দুই অভিযুক্ত কিশোর ঘটনাটি ঘটিয়েছে বলে শিশুর বাবার অভিযোগ। অভিযোগ পাওয়ার পর পুলিশ অপরাধী দুজনকে ধরতে চেষ্টা করছে।

শিশুটির বাবা বাদল মিয়া জানান, ঈদের দিন রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটার পর আমার ছেলে বাসায় এসে বলে তার পায়ূপথে ব্যথা লাগছে। তখন আমি ঘটনা জানতে চাইলে সে জানায়, তার হাত চোখ বেঁধে রিয়ান ও দিয়ান তাকে বলৎকার করেছে। এসময় পায়ূপথে রক্ত দেখে তাকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার্ড করে। সেখানে চিকিৎসার পর আজ আমি থানায় অভিযোগ করি। ঘটনার বিচার দাবি করেন তার বাবা।

এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মোঃ নুরুল হুদা জানান, অভিযোগটি থানায় দেয়ার পর ওসি সাহেব  আমাকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন। আজ বুধবার দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্ত দুজনকে ধরতে চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com