1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

বীরগঞ্জে জাতীয় পার্টির দোয়া ও ইফতার অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২, ৯.৩২ পিএম
  • ২৭৩ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা, দোয়া, মুনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ পৌর শহরের ফুড প্যালেস চাইনিজ রেস্টুডেন্টে ১ মে ২৯ রমজান রবিবার জাতীয় পার্টির উপজেলা সভাপতি ও জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মোঃ নিজামুদৌলা মতি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মিলন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক, সাবেক সহ সভাপতি মোঃ রশিদুল ইসলাম, সিনিয়ার সহ সভাপতি মিজানুর রহমান মিজু, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাবেক ছাত্র নেতা বদরুল আসলাম নয়া মিয়া, ছাত্র নেতা নিহাল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জাপার নবীন ও প্রবীন নেতাদের মধ্যে হবিবর রহমান হবি, রইসুল ইসলাম, আজগর আলী, মাসুদ রানা সহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পাটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের দলীয় নেতা কর্মিরা।

আলোচনা সভা শেষে জাতীয় পার্টি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যন পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনা, চেয়ারম্যন জিএম কাদের সহ জাতীয় পার্টির সকল নেতা কর্মির সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মরিচা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি হাফেজ মোঃ আবুল কালাম আজাদ। দোয়া শেষে পার্টির নেতা কর্মিদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com