বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক স্বীকৃতি, বিসিআইয়ের সদস্য হলো বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কালিয়াতে প্রস্তুতিমুলক সভা বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ

আতশবাজি পোড়াতে গিয়ে না ফেরার দেশে রাফি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩০ Time View

ঈদের চাঁদ রাতে পটুয়াখালীতে আতশবাজি পোড়াতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০মার্চ) রাত ৯টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে রাফি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির ছাত্র ছিল। তারা দুই বোন, এক ভাই।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় চাঁদ দেখার পর আনন্দে মাতোয়ারা হয়ে উঠে কোমলমতি শিশুরা। রাফিও বন্ধুদের নিয়ে বাসার সামনে একটি মাঠে আতশবাজি পোড়াচ্ছিল। একটি আতশবাজি তার গলায় এসে গেঁথে যায়। রক্তাক্ত রাফি দৌড়ে বাসায় এসে মাটিতে লুটিয়ে পড়ে।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাফির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে আটটায় ঈদের নামাজের শেষে চরপাড়া ওয়েজিয়া মাদ্রাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এ ঘটনায় রা‌ফির প‌রিবারসহ এলাকায় শোকের ছায়া নে‌মে এসেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  ইমতিয়াজ হোসেন জানান, ছাতার কাঠি দিয়ে আতশবাজি ফোটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS