1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

দিনাজপুরে দেশের বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি

  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২, ৮.৩৬ পিএম
  • ১৪৭ Time View

দিনাজপুরঃ- দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মিনারে সংস্কার কাজ, রং করা ধোয়া মোছা, মাঠে মাটি ভরাটসহ আনুসাঙ্গিক কাজ শেষ করা হয়েছে।

এই মাঠে এবার প্রায় ১০ লাখ মুসুল্লী নামাজ আদায়ের ব্যবস্থা করা হবে বলে হুইপ ইকবালুর রহিম বিভিন্ন মিটিং কিংবা সাক্ষাতকারে জানালোও প্রকুত পক্ষে এই মাঠে মুসুল্লী ধারণ ক্ষমতা এক থেকে দেড় লাখ।

প্রতি মুসুল্লীর আকার ২ফুট ী ৪ফুট বা ৮ বর্গফুট হিসেবে ১২০০ ফুট ী ১০০০ ফুট বর্গ সাইজের এই মাঠে সর্বোচ্চ ১ (এক) লক্ষ ২৫ (পঁচিশ) হাজার থেকে১ (এক) লক্ষ (৫০) পঞ্চাশ হাজার মুসুল্লির একযোগে নামাজ আদায় করা সম্ভব। অথচ মাঠের প্রকৃত পরিমাপ যাচাই না করে প্রচার করা হচ্ছে এই মাঠে ১০ লক্ষ মুসুল্লীর নামাজ আদায় করবে। যা মাঠের ধারন ক্ষমতার সাথে সংগতিপুর্ণ নয়।

এ উপলক্ষে নেওয়া হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ। এ ছাড়াও ঈদের নামাজে আসা মুসল্লিদের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

এরই মধ্যে মাঠের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণের টাওয়ার। মাঠের আরেকটি অংশে ঘের দিয়ে তৈরি করা হচ্ছে নামাজ পড়তে আসা মুসুল্লীদের বিভিন্ন যানবাহনের গ্যারেজ। এ ছাড়াও পাশের স্টেশন ক্লাব, সার্কিট হাউজ, শিশু একাডেমি ও জেলা গণগ্রন্থাগারেও যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে।
প্রবেশের জন্য মাঠের চারপাশে তৈরি করা হচ্ছে তোরণ। শহরের প্রবেশ মুখগুলোতে এবং মিনারে যাওয়ার রাস্তাতেও তৈরি হচ্ছে তোরণ। মুসুল্লিদের জন্য মাঠে অজুখানা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুতের পাশাপাশি থাকবে জেনারেটর।

জানা যায়, দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানের পশ্চিম প্রান্তে ২০১৫ সালে এ ঈদগাহের নির্মাণকাজ শুরু হয়। প্রায় দেড় বছর পর এটি নামাজের জন্য পুরো প্রস্তুত করা হয়। এ ঈদগাহে রয়েছে ৫২টি গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মধ্যের দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। এসব মিনার আর গম্বুজের প্রস্থ হলো ৫১৬ ফুট। দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানের পশ্চিম দিকে প্রতিষ্ঠিত হয়েছে এ ঈদগাহ মিনারটি। প্রতিটি গম্বুজে দেওয়া হয়েছে বৈদ্যুতিক বাতি সংযোগ। মিনার দুটির উচ্চতা ৫০ ফুট, যে মেহরাবে খতিব বয়ান করবেন, সেটির উচ্চতা ৫০ ফুট। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দুটির উচ্চতা ৩০ ফুট।

প্রতিবছর দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। দিনাজপুরবাসী আশা করছে, এবার থেকে ৫২ গম্বুজের ঈদগাহ মাঠে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এই বড় ঈদ জামাতের উদ্যোগ নিয়েছেন। তার আন্তরিক তত্বাবধানেই তৈরি হয়েছে এ মিনার। দেশের সবচেয়ে বড় ঈদের নামাজে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী। ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৯টায়।

দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল জানান, গত ১৫ দিন ধরে মিনারের সংস্কার ও পরিচর্যার কাজ চলছে। প্রস্ততি প্রায় শেষ।

দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাতকে ঘিরে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ প্রাঙ্গণে সক্রিয় থাকবেন সাদা পোশাকে পুলিশ ও র‌্যাব সদস্যসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া মাঠের নিরাপত্তার জন্য নির্মিত হয়েছে চারটি বড় পর্যবেক্ষণ টাওয়ার। ট্রাফিক ব্যবস্থা থাকবে শহরজুড়ে। যাতে করে দূরদূরান্ত থেকে আসা যানবাহনগুলো শহরে প্রবেশ করতে ও বাহির হতে কোনো সমস্যা না হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com