1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

রূপগঞ্জে আবাসন কবল থেকে জমি উদ্ধার চেষ্টা ; অভিনব কৌশলে বাঁধা দিলো সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফেরদৌসী নীলার মা

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫.০৬ পিএম
  • ১২৩ Time View

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেকনোয়াদ্দা মৌজায় আবাসনের নামে নিরীহ জমি মালিকদের ফসলি জমি ও জলাশয় জবর দখলমুক্ত করতে গেলে সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও  উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফেরদৌসী আলম নীলার মা ও ভাই বকুল,সিরাজসহ সন্ত্রাসী বাহীনির হামলার শিকার হয়েছেন এলাকাবাসী। স্থানীয় উদ্যোগে বিগত সময়ে জবর দখল হওয়া জমি উদ্ধার চেষ্টা করলে ১৮ মার্চ মঙ্গলবার সকালে মহিলালীগ নেত্রীদের নিয়ে নীলার মা ও ভাই বকুল, সৈয়দ সিরাজের লোকজন অভিনব কৌশলে বাঁধা প্রধান করে। 

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা সরফরাজ বলেন, গ্রামবাসি নিজের জমি রক্ষায় বিগত স্বৈরাচারী সরকারের আমলে বেদখল হওয়া পুনঃ উদ্ধার চেষ্টা করেন। কিন্তু নাটকবাজ ফেরদৌসী আলম নীলার অবৈধভাবে দখল করা জমি রক্ষায় সে পলাতক থাকায় অভিনব কৌশলের আশ্রয় নেয় নীলার মা। নীলার পরিবারের লোকজন মহিলালীগ নেত্রী নিয়ে এসে  স্থানীয়  জমি মালিকদের সাইনবোর্ডে  তুলে ফেললে তাতে বাঁধা দেয় এলাকাবাসী।  তখন দা নিয়ে তেড়ে এসে এক পর্যায়ে নিজের গলায় রশি দিয়ে আত্নহত্যা করবে বলে নাটক সাজায়।এতে ভয় পেয়ে এলাকাবাসী ফিরে আসে। কিন্তু এ ঘটনায় উল্টো এলাকাবাসীকে হুমকী ধামকিসহ মামলার ভয় দেখাছে। এছাড়াও স্থানীয় জমি মালিকরা অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছর ধরে নীলা ও তার পরিবারের লোকজন জবর দখল করেছে,এখনও বিএনপির নাম ভাঙ্গিয়ে তার ভাই সৈয়দ সিরাজের ছত্রছায়ায় জবর দখল চলমান রেখেছে।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নীলার ভাই বকুল মিয়া বলেন, গ্রামবাসি যে জমি উদ্ধার করতে চায় তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু আমার জমিতে সাইনবোর্ড দেয়ায় বাঁধা দিয়েছি। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয়  জমি মালিক সুমন মোল্লা, মোহাম্মদ জালাল মিয়া, জালাল প্রধানসহ ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com