1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২.৪৪ পিএম
  • ৭৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৭ মার্চ) বিকাল ৪টায় উপজেলার আগানগর ইউনিয়নের খালপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি।

এসময় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে লতিফ মিয়া মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভূমি অফিস কর্মকর্তারাসহ ভৈরব থানা পুলিশ সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আগানগর গ্রামের বাসিন্দা খোকন মিয়ার একটি পতিত জমি ভরাটের জন্য একই এলাকার বাসিন্দা সেজু মিয়ার মাধ্যমে ৪ দিন যাবত অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলন বন্ধ করে ড্রেজারটি জব্দ করা হরা হয়। 

এসময় ড্রেজার চালক ও বালু উত্তোলনকারী খোকন মিয়াকে সতর্ক করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগানগরে এসে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। তারা অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। জল মহলের কোনো অনুমোদন নেই। তবে তারা বালু উত্তোলনের বিষয়ে তাদের ভুল স্বীকার করেছে। ড্রেজারটি বন্ধ করে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনাসহ অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com