1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সিলেটে বিএনপির ইফতারে সমালোচিত সিলেট যুব মহিলা লীগ নেত্রী লাকির উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনার ঝড়

  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২.০৫ পিএম
  • ৮৯ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল আমান উল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠানকে ঘীরে সিলেটে জুড়ে দল ও দলের বাহিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে।  গত ১৬ মার্চ ২০২৫ইং বিভিন্ন জন স্যোশাল মিডিয়া ফেসবুকে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগের সমালোচিত সিলেট যুব মহিলালীগের নেত্রী লাকি আক্তার ওরফে লাকি আহমেদের উপস্থিতির বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় নেতারা। ইফতার মাহফিলে বিএনপি’র নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সেই নেত্রী। জানা যায়, বিগত সরকারের আমলে সেই যুব মহিলা লীগ নেত্রী লাকি আক্তার ওরফে লাকি আহেমদ সিলেট  মহানগর যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদিকা ছিলেন। আওয়ামীলীগ সরকার পতনের পর লাকি আক্তার বিএনপির কিছু পদ-পদবী নেতাদের সাথে ব্যক্তিগত্ব সম্পর্ক স্থাপন করে বীর দর্পে সিলেট শহর ঘুরে বেড়াচ্ছেন এবং বিএনপির বড়-বড় প্রোগ্রামে অংশ গ্রহণ করতে দেখা যায়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তিনি বিএনপিতে ফেরার  চেষ্টা করছেন।

লাকির উপস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করে, দলের দুঃসময়ে যারা বিএনপি’র পক্ষে লড়াই করেছেন তাদের যথাযথ মূল্যায়ন না করে আওয়ামী লীগ থেকে আসা ব্যক্তিদের পুনর্বাসন করার চেস্টা চলছে।
এ বিষয়ে বিএনপি’র কিছু নেতাকর্মীরা নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানান,লাকি আক্তারের আদিবাস ময়ময়নসিংহে আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থা বিএনপি’র অনেক নেতাকর্মী তথা সিলেটের অনেক নিরীহ মানুষকে ব্ল্যাক মেইল করে মিথ্যা ধর্ষণ, হয়রাণী মামলা ও ছবি দিয়ে ব্ল্যাক মেইল করে লাখ-লাখ টাকা কামিয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীদের বিগত সরকারের আমলে পুলিশ দিয়ে অহেতুক হয়রাণী করেছে বলে অভিযোগ তুলেন। আমরা দীর্ঘ ১৭ বছর ধরে হামলা-মামলার শিকার হয়ে এলাকায় থাকতে পারিনি। অথচ এখন আওয়ামী লীগ থেকে আসা ব্যক্তি বিএনপি’র মঞ্চে আসন গ্রহণ করছেন। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। কয়েকজন বিএনপি’র নেতা বলেন, বিএনপি’র হাইকমান্ডের উচিত জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া। বিষয়টি নিয়ে জেলা বিএনপি’র কয়েক জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com