1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৯.০৯ পিএম
  • ৮৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৬ মাস অতিক্রান্ত হলেও এ সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না। সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষেপন কোন অবস্থায় কাম্য নয়।

সভাপতির বক্তৃতায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযাদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আগত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। প্রকাশ্যে দিবালকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমত্যিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরণের পরিস্থিতি থেকে উত্তোরণ কোন ক্রমেই সম্ভব নয়। তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

১৬ মার্চ রবিবার বিকাল ৫টায় রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউজ হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী  জোনায়েদ সাকী, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ। এছাড়াও ভাসানী অনুসারী পরিষদ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com