সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা

দিনাজপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৪৭ Time View

জুয়েল,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলার পল্লীতে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর ও আঙ্গারপাড়া ইউনিয়নে সুবর্ণখুলী গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- ২নং ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গনির ছেলে শাহ আলম (৫০) ও ৩ নং আঙ্গারপাড়া ইউনয়নের সুবর্ণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মাজেদা বেগম (৪০)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাড়ির আঙিনায় কাজ করছিলেন শাহ আলম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে স্ত্রীসহ শাহ আলম ঝলসে যান। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

একই সময়ে সুবর্ণখুলী গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন মাজেদা বেগম। গ্রামের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাজেদা বেগমকেও মৃত ঘোষণা করেন। বজ্রপাতে দুটি গরু ও একটি ছাগলও মারা গেছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS