1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

২৫ শে রমজানের মধ্যে সকল পোশাক শ্রমিকদের মার্চ মাসের পূর্ণ বেতন,ঈদ বোনাসহ সকল বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১.৩৮ পিএম
  • ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ১৬ মার্চ ২০২৫, রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ২৫ শে রমজানের মধ্যে সকল পোশাক শ্রমিকদের মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসহ সকল বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি গাজী মোঃ নূরে আলম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জামাল সিকদার, কেন্দ্রীয় নেতা শামীম আহমেদ, শেফালী আক্তার প্রমুখ নেতৃবৃন্দ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান মোঃ আবু আহাদ আল মামুন (দীপু মীর)।

নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর ঈদ উৎসব আসলেই পোষাক কারখানার মালিকগণ বিভিন্নভাবে তালবাহানা করে শ্রমিকদেরকে ঠকানোর চেষ্টা করে। শ্রমিকদের উপর ছাটাইসহ নির্যাতন করে থাকেন। তাই আমরা দাবি করছি ঈদকে সামনে রেখে কোন প্রকার ছাটাই-নির্যাতন করা যাবে না। পবিত্র ঈদ-উল ফিতর যেহেতু এপ্রিল মাসের ১ তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা তাই মার্চ মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসসহ সকল বকেয়া পাওনাদী ২৫ শে রমজানের মধ্যে পরিশোধের দাবি জানাই, যাতে করে শ্রমিকরা যথা সময়ে ঈদের কেনা কাটা করতে পার এবং ২৭ শে রমজানের মধ্যে সকল কারখানায় ঈদের ছুটি ঘোষণা করতে হবে, যেন শ্রমিকরা ঠিকভাবে বাড়ীতে গিয়ে ঈদ উৎসব করে আবার সময় মতো এসে কাজে যোগদান করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com