1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

ঈদ উপলক্ষে অযৌক্তিকভাবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচলের প্রতিবাদে এবং ১২ দফা দাবিতে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১.৩৪ পিএম
  • ৯৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ১৬ মার্চ ২০২৫, রবিবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেসেঞ্জার ওয়েল ফেয়ার কাউন্সিল এর উদ্যোগে সংগঠনের আহ্বায়ক মোস্তফা’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক মজনুর সঞ্চালনায় ঈদ উপলক্ষে অযৌক্তিকভাবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং ১২ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মিলন মল্লিক, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন দীপু মীর, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদ আসলেই পরিবহন মালিকগণ যাত্রীদের কাছ থেকে অযৌক্তিকভাবে বেশি ভাড়া আদায় করেন এবং ফিটনেসবিহীন যানবাহনগুলোকে কোন রকম রং করে রাস্তায় নামান। এতে করে দুর্ঘটনা ঘটে। আমরা দাবি করছি এবারের ঈদে কোন প্রকার যাত্রীদের কাছ থেকে অযৌক্তিকভাবে বেশি ভাড়া আদায় করা যাবে না এবং কোনভাবেই ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামানো যাবে না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি রাখার অনুরোধ করছি এবং যাত্রীদেরকে কোন প্রকার হয়রানী করা যাবে না। দক্ষ চালক ও হেলপারদেরকে দিয়ে গাড়ী চালাতে হবে। কোন গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। এছাড়াও গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ পেসেঞ্জার ওয়েল ফেয়ার কাউন্সিল ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকার ও পরিবহন মালিকসহ সকলকে আহ্বান জানান।

দাবিসমূহ- ১। ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কোন প্রকার ফিটনেসবিহীন যানবাহন চালানো যাবে না। ২। ঈদ উপলক্ষে অযৌক্তিকভাবে বাড়তি ভাড়া আদায় করা যাবে না। ৩। যাত্রীদেরকে কোন প্রকার হয়রানী করা যাবে না। ৪। দক্ষ চালক ও হেলপারদেরকে দিয়ে গাড়ী চালাতে হবে। ৫। সড়ক পরিবহন আইন যথারীতি মেনে চলতে হবে। ৬। সড়ক দুর্ঘটনায় হতাহতদের জন্য রাষ্ট্রীয়ভাবে কল্যাণ তহবিল চালু করতে হবে। ৭। ব্যস্ততম এলাকাগুলোতে রাস্তা পারাপারের জন্য আন্ডারপাস করতে হবে। ৮। ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ করতে হবে। ৯। কোন পরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ১০। টিকিট কালোবাজারী বন্ধ করতে হবে। ১১। নির্ধারিত স্টোপেজে যাত্রী উঠা-নামা নিশ্চিত করতে হবে। ১২। প্রত্যেক টার্মিনালগুলোতে অত্যাধুনিক টয়লেট ও সিসিটিভি সংযোজন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com