1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪.১৮ পিএম
  • ১৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করতে আইটেল-গ্লোবাল স্মার্টলাইফ ব্র্যান্ড নিয়ে এসেছে তাদের নতুন উদ্ভাবন আইটেল পাওয়ার ৭০। স্মার্টফোনটি ১০,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে এসেছে যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের প্রয়োজনীয়তা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

আইটেল পাওয়ার ৭০-তে রয়েছে ৬,০০০ এমএএইচ বিল্ট-ইন ব্যাটারি এবং ৪,০০০ এমএএইচ পাওয়ার কেস, যা একত্রে ১০,০০০ এমএএইচ পাওয়ার সাপোর্ট নিশ্চিত করে। ফলে ব্যবহারকারীরা ২৫ ঘণ্টা অনলাইন ব্রাউজিং, ১৬২ ঘণ্টা গান শোনা এবং ৪৮ ঘণ্টা লাইট গেমিং উপভোগ করতে পারবেন। ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করে, যা ব্যস্ত জীবনযাত্রায় ব্যবহারকারীদের সবসময় সংযুক্ত রাখবে। এর স্লিম ও পোর্টেবল চার্জিং কেস সহজে বহনযোগ্য, তাই চার্জ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না।

আইটেল পাওয়ার ৭০ শুধু দীর্ঘস্থায়ী ব্যাটারিই নয়, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি। আইপি৫৪ রেটেড ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা ফোনটিকে টেকসই করে তোলে আর ড্রপ-প্রতিরোধী কেস অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। চার বছরের ব্যাটারি স্বাস্থ্য গ্যারান্টি নিশ্চিত করে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা। হেলিও জি ৫০ আল্টিমেট প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসটি দ্রুত মাল্টিটাস্কিং এবং শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। মেমোরি ফিউশন প্রযুক্তি ব্যবহার করে র‌্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে আর ১২৮ জিবি স্টোরেজ পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে ফটো, ভিডিও ও অ্যাপ ব্যবহারের জন্য। এর ৬.৬৭ ইঞ্চি এইচডি+ সানসাইন ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৯৩% স্ক্রিন-টু-বডি অনুপাত সরাসরি সূর্যের আলোতেও চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।

আইটেল সর্বদা সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আইটেল পাওয়ার ৭০ কেস ছাড়া মাত্র ১০,৯৯০ টাকা এবং পাওয়ার কেসসহ ১১,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাটারি ক্ষমতা, শক্তিশালী পারফরম্যান্স এবং বহনযোগ্য চার্জিং কেসের চমৎকার সংমিশ্রণে এটি বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক অনন্য ও নির্ভরযোগ্য ডিভাইস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com