বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের যৌথ আয়োজনে পাই দিবস উদযাপন

তানজিম হাসান
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাব ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ম্যাথ সেন্টারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক গণিত দিবস (International Day of Mathematics) উপলক্ষ্যে পাই দিবস (π Day) উদযাপিত হয়েছে। ১৪ মার্চ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শত শত গণিতপ্রেমী অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গণিতের সৌন্দর্য ও তাৎপর্য নিয়ে আলোচনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহমেদ। তিনি গণিতের গুরুত্ব ও এর অসীম সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।  

অনুষ্ঠানে পাই মেমোরাইজেশন প্রতিযোগিতা, গণিত কুইজ এবং ম্যাথ টকের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা তাদের মেধা ও দক্ষতার মাধ্যমে গণিতের জগতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

এই আয়োজনের মাধ্যমে গণিতের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS