1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে তাঁতীদলের ৪১ সদস্যের কমিটি ঘোষণা

  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১০.৫২ পিএম
  • ১১১ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে রূপগঞ্জে জাতীয়তাবাদী তাঁতীদলের উপজেলা শাখার কমিটি গতকাল বুধবার বিকেলে ঘোষণা করা হয়েছে। মো. মোরশেদ আলমকে আহ্বায়ক ও মৃদুল হাসানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সোলমান আহম্মেদ রুবেল স্বাক্ষরিত কমিটি বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলা কমিটির হাতে তুলে দেন। এ কমিটি ঘোষণায় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁতীদলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মৃদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছি। দলকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই সাথে দলের ক্লান্তিকালে কাজ করেছি। দলকে সুসংগঠিত রাখতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে কাজ করে যাচ্ছি। তারই ফল স্বরুপ নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল বুধবার বিকেলে রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের কমিটির ঘোষণা করেছে।

কমিটির অন্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান লিটন, দ্বীন ইসলাম, সফু সওদাগর, আব্দুল কাদের, রাসেল মাহমুদ, মোশারফ হোসেন মুন্না, শাহজাহান, নুরুল আমিন পাশা, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আব্দুল কুদ্দুস, বাদল মিয়া, আক্তার হোসেন, সদস্য এড. মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, এড. হালিম মিয়া, মনিরুল ইসলাম খান, মাহবুব হোসেন, রমজান আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com