1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি, বিউটি ট্যোবাকোর কারখানা সিলগালা

  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪.২০ পিএম
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিপুল পরিমান ভ্যাট ফাঁকির অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিউটি টোব্যাকোর সিগারেট তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়। সেই সঙ্গে বিউটি টোব্যাকোর কারখানা সিলগালা করে দিয়েছে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার ( ১১ মার্চ) শিবালয়ের নতুন পাড়ায় অবস্থিত কারখানায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ম্যাজিস্টেট, ভ্যাট কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস বলেন, বিউটি টোব্যাকোর বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। কোম্পানিটি দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে সিগারেট তৈরি করে বাজারজাত করে আসছে । এ কারণে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ভ্যাট ফাঁকির সত্যতা পাওয়া গেছে। এছাড়া ফ্যাক্টরিতে থাকা নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্য করে কারখানা পরিচালনাসহ নানান অসঙ্গতি থাকায় বিউটি টোব্যাকোর কারখানাটি সিলগালা করে দেওয়াও হয়েছে।

এই ঘটনায় ভ্যাট কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পৃথক পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ম্যাজিস্ট্রেট সাথী দাস।

অভিযানের বিষয়ে জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, ৩৪ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে বিউটি টোব্যাকোর বিরুদ্ধে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জানা গেছে, মানিকগঞ্জের বিউটি টোব্যাকোর মালিক ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের (এনসিএমএ) সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com