1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

পাবনায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭.৫২ পিএম
  • ৮৭ Time View

পাবনা সদর উপজেলার গয়েশপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার (১০ মার্চ) দিনগত রাতে পাবনা শহরের পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শিশুটির মা বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার যুবকের নাম আফজাল হোসেন (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে ওই শিশুকে সঙ্গে নিয়ে তার মা গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটার এক পর্যায়ে অভিযুক্ত আফজাল শিশুকে আদর করতে করতে কোলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটির বড় বোন আফজালের বাড়িতে গেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আফজাল সেখান থেকে পালিয়ে যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে আফজালকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করে। আফজালকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com