বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে সাবেক ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার: নিন্দা ও দোষীদের শাস্তির দাবি “দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব” সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ ধরতে বাধা, চাষিদের উপর হামলা  বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

পুলিশের ওপর হামলার ঘটনায় ৫ অটোরিকশাচালক গ্রেপ্তার

শাকিল আহম্মেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪২ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় পাঁচজন সিএনজি চালিত অটোরিকশার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার গুতিয়াবো এলাকার সিএনজি চালিত অটোরিকশার চালক আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ ও বাদল।

ওসি লিয়াকত আলী বলেন, বুধবার কুড়িল বিশ্বরোড এলাকায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশার চালকদের কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করা হয়। টাকা না দেওয়ায় বেশ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালকদের মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে সিএনজি চালকেরা ৩০০ ফিট সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়াকে মারধর করেন।

ওসি লিয়াকত আলী আরও বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুর রউফ, কাউসার, ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS