1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

কানাডা-মেক্সিকোর ওপর আজ থেকেই ২৫ শতাংশ শুল্ক আরোপ শুরু: ট্রাম্প

  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১.০৬ এএম
  • ৮৯ Time View

অবশেষে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এবং এই নির্দেশ পেছানোর কোন সুযোগ নেই বলে জানান ট্রাম্প।

সংবাদ সংস্থা এপি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, শুল্ক আরোপের বিষয়ে সব ঠিকঠাক আছে। এগুলো আগামীকাল (আজ মঙ্গলবার) থেকেই কার্যকর হবে।’

গত মাসে, এক নির্বাহী আদেশ জারি করে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দেন ট্রাম্প।

তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না। কারণ দেশটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি তেল সরবরাহকারী, যা দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৬০ শতাংশ জোগান দেয়।

কয়েক দিন পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তৎপর কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প এই শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে ৪ মার্চ নির্ধারণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com