শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

ভৈরবে ১৬জন ছিনতাইকারী আটক করেছে পুলিশ 

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের অভিযানে ১৬ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে৷ 

 বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা তাদের আটক করা হয়। ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি।অভিযানে আটককৃতরা হলো, সুজন মিয়া (২২), বাবুল মিয়া (৪১), আরিফুল ইসলাম (২১), মনিক মিয়া (২৯), রাজিব মিয়া (৩৮), ফরহাদ মিয়া (৩৪), বুলবুল মিয়া (৩৫), রাকিব হোসেন (২৫), সাইম মিয়া (২৬), সোহাগ মিয়া (২০), আক্তার হোসেন (৩৫), ইয়াছিন মিয়া (৩২), বাবু (২২), হামজা (২৪), দিপু মিয়া (২০), মোক্তার হোসেন (৩৬)। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে প্রতিদিন অধিকহারে ছিনতাই হচ্ছে শহরের বিভিন্ন অলিতে গলিতে। এতে করে রক্তাক্ত হচ্ছে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। ছিনতাইকারীদের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। আজ মধ্যরাত থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া, পঞ্চবটি ও কালিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, সারা দেশে চুরি ছিনতাই ও ডাকাতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে ভৈরবে চুরি ছিনতাই ও ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। দিনদিন বৃদ্ধি পাওয়া চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধ করতে মধ্যরাত থেকে শুরু করে দিনভর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে ১৬ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS