বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার সদরপুরে ডিজেল সংকট: বোরো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক ​ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

ভোলায় ভুয়া এনএসআই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

ভোলায় জয় চন্দ্র দে (২৬) নামে ভুয়া এক ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

মো. আসাদুজ্জামান বলেন, জয় চন্দ্র দে নামের ওই ব্যক্তি এনএসআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিল্পপ্রতিষ্ঠানে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিতেন। সবশেষ ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধার ছেলে ফাহিম আহমেদ মুনকে চাকরি দেওয়ার নাম করে এক লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার এনএসআই সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

সদর মডেল থানায় জয় চন্দ্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS