
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৩ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।, এডিএন টেলিকম ও বিডিকম অনলাইন।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৩০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফ্যামিলিটেক্স, জেনারেশন নেক্সট, নূরানী ডাইং, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং ফারইস্ট ফাইন্যান্স।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply