1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৭ এএম
  • ৭৫ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে তারা মিছিল বের করেন।

শিক্ষার্থীদের অভিযোগ—দেশজুড়ে সন্ত্রাস, ছিনতাই ও নারীর নিরাপত্তায় স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তা প্রকট হয়ে উঠেছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল, বিজয় ৭১ হল ও জিয়া হলের সামনে সমবেত হয়ে নানা স্লোগান দেয়। তারা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হয়ে বক্তব্য দেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনোয়ার হোসেন প্রান্ত। তিনি বলেন, ‘গত ছয় মাসে দেশের সাইবার ক্রাইম, নারী নির্যাতন-ধর্ষণ ও সশস্ত্র ডাকাতির পরিসংখ্যান আরও ভয়াবহ। স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। আমরা তার পদত্যাগ ছাড়া কোনো বিকল্প দেখছি না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com