বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ভৈরব-সুনামগঞ্জ নৌ পথে মালবাহী নৌকায় ডাকাতির অভিযোগ

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরব-সুনামগঞ্জ নৌ পথে মালবাহী নৌকায় ডাকাতির অভিযোগ পাওয়া যায়। ডাকাতির ঘটনার পর ভৈরব বাজার নৌঘাট থেকে কোনো রকম মালামাল লোড ও যাত্রী বহন করছে না ২০টির বেশি মালামাল বহনকারী নৌকার মাঝিরা । এই ঘটনার প্রতিবাদে এই রুটের ১৫-২০ টি নৌকার মাঝি তাদের নৌযান নোঙর করে ধর্মঘট করেছে।

আজ শনিবার সকাল থেকে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া মেঘনা নদীর তীরে বল্কগেটসহ মালামাল বহনকারী ১৫-২০ টি নৌকা ঘাটে নোঙর করে রাখা হয়েছে। 

মাঝিরা অভিযোগ করে জানান, ভৈরব বাজার নৌকা ঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বাদাঘাট, বিশম্ভপুর এলাকায় প্রসারি মালামালসহ বিভিন্ন মালামাল নিয়ে বড় ৩০-৪০ নৌকা ও কার্গোজাহাজ চলাচলা করে । প্রতিদিনের মত আজ শনিবার ভোর রাতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বাদাঘাটের উদ্দ্যোশে মালবাহী ১৫-২০টি নৌকা ও কার্গো জাহাজ ভৈরববাজার ঘাট থেকে যাত্রা শুরু করে। যাত্রা পথে বাজিতপুর উপজেলা পাটুলীঘাটে যাওয়ার পর একদল ডাকাত দুটি বল্কহেড নৌকা দেশীয় অস্ত্র ঠেকিয়ে আটক করে তেলের ড্রাম, সিগারেটসহ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার দামী মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন নৌকার মাঝিরা । এসময় ডাকাত দলের মারধোরে বেশ  কয়েকজন নৌকার লোক আহত হয়েছেন। তাদের মধ্য হাবিব নামের এক নৌকার মাঝির মাথা ফাটিয়ে দেন। পরে তাকে আহত অবস্থায়  বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।   

তাহিরপুর গামী নৌকার মাঝি জামাল মিয়া, শামসু, কামাল, এরশাদ,  তোফাজ্জল, ছাদেক, শওকত, শাহ জাহান মিয়া বলেন, ভৈরব থেকে সুনামগঞ্জ নৌপথে যাত্রা পথে প্রায়ই ডাকাতের কবলে পড়ছি। নদীতে নৌ ডাকাতের ভয়ে ১০টি মালবোঝাই বল্কহেড নৌকা ও কার্গোজাহাজ উপজেলার খলাপাড়া ঘাটে নোঙর করে রেখেছি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে মালামাল পরিবহন করতে হয়। সেজন্যই নৌপথে ডাকাত আতংকে প্রশাসন যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা সকল মাঝিরা নৌ চলাচলা অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ করে রাখবেন তিনি জানান। তাই প্রশাসন যেন এই রুটে নৌ চলাচলে ডাকাতি বন্ধ করে পুলিশের টহল বৃদ্ধি করে ডাকাতি বন্ধ করার দাবি জানান। 

এ বিষয়ে কিশোরগঞ্জ নৌপুলিশের এসপি মো. আসাদুজ্জামান মুঠোফোনে এই প্রতিনিধিকে জানান, গতকাল রাতে বাজিতপুর পাটুলিঘাট এলাকায় নৌকার মাঝিদের সাথে একটি ঘটনা ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মীমাংসা করেন। তবে মাঝিদের নৌকা থেকে ৫০-৬০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগের বিষয়টি তার জানা নেই বলে তিনি জানান। তবে যদি এই ধরণের কোন ঘটনা ঘটে থাকে তাহলে লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS