1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রিমিয়ার ব্যাংক গুলশান সার্কেল ২ শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

  • আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৫০ পিএম
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত গুলশান সার্কেল ২ শাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাসিম সেকান্দার, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান সার্কেল-২ শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী; ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন, মিথিলা টেক্সটাইলের চেয়ারম্যান আজহার খান, পূর্বাচল এপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ হোসেন, ডেনিম এক্সপার্ট লিমিটেডের পরিচালক জনাব মহিউদ্দিন রুবেল সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন- ‘টেকসই ব্যাংকিং ও আস্থার্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক। আমরা গ্রাহক সেবা ও সন্তুষ্টি অর্জনের জন্য নিত্যনতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।’

উদ্বোধন হওয়া স্থানান্তরিত গুলশান সার্কেল ২ শাখা ঢাকার গুলশান অ্যাভিনিউ ১০৯ রোডের সিম্পল ট্রি জিএসআর এর দ্বিতীয় তলায় পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com