1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

রূপগঞ্জে রাশিয়া প্রবাসীর জমিতে জোরপূর্বক পাকা দেয়াল, গাছ কেটে নেয়ার অভিযোগ 

  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.৩৪ পিএম
  • ৭১ Time View

 স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাশিয়ায় কর্মরত প্রবাসী ড. শহিদুল হকের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক  সাইনবোর্ড ঝুলিয়ে, পুরনো গাছ কেটে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় এমন ঘটনা ঘটে।  

ভুক্তভোগী রাশিয়া প্রবাসী ড. শহিদুল হকের নিয়োজিত কেয়ারটেকার  সোলাইমান ও অহিদ আলী জানান, ১৯৯৯ সালে ডাক্তার শহিদুল হক টেকনোয়াদ্দা মৌজায় ১০০ সাড়ে ৮ শতক জমি ক্রয় করে বিগত ২৬ বছর ধরে ভোগদখলে ছিলেন।  কিন্তু ৫ আগষ্টের পর টেকনোয়াদ্দার করম আলীর ছেলে  জজ মিয়া  (৫৫), তার ছেলে মাহাবুর (৩০) ও রাবেয়া বেগম (৪৮)সহ সন্ত্রাসী দুলাল মিয়ার মাধ্যমে অজ্ঞাতনামা ৬/৭জন সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক  সাইনবোর্ড দিয়ে,গাছ কেটে পাকা দেয়াল নির্মাণ শুরু করে। এতে বাঁধা দিলে প্রবাসীর নিয়োজিত কেয়ারটেকারদের ভয়ভীতি দেখাচ্ছে। এতে প্রবাসীর জমি বেহাত হওয়ার আশঙ্কা করছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।     

এ বিষয়ে অভিযুক্ত জজ মিয়া বলেন, আমার স্ত্রী রাবেয়ার নামে ১৭ শতক ক্রয়সূত্রে মালিক হয়ে জমিতে কাজ করছি। বিগত সময়ে শহিদুল হকের  প্রভাব খাটানোর কারনে দখলে যেতে পারিনি। তাই এখন সুযোগ পেলাম। থানায় বসলে কাগজ দেখাবো। 

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, ঘটনা তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com