1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে তিন খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা 

  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.০০ পিএম
  • ৭২ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের রাণীবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন, র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ পিপিএম, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ জেলা আনসার ব্যাটেলিয়ান ও ভৈরব শহর ফাঁড়ি পুলিশ সদস্যরা।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলের জন্য বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরব বিভিন্ন ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় খাজা ফুড প্রোডাক্টস ও বেকারি মালিক মিজান মিয়াকে ২ লক্ষ টাকা, মেসাস্ হক অটো মুড়ি ফ্যাক্টরি ও তালুকদার ফুড প্রোডাক্টস এর মালিক নুরুল হক তালুকদারকে ১ লক্ষ টাকা ও মোল্লা ফুড প্রোডাক্টস এর মালিক কাইয়ুম মিয়াকে ১ লক্ষ টাকাসহ মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এদিকে মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টস্ এর মালিক প্রতিষ্ঠানটি তালা দিয়ে পালিয়ে গেলে মালিক আব্দুর রহমানকে আদালতে হাজির করতে ভৈরব খাদ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেন। 

এ বিষয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ভেজাল খাদ্যে মানব দেহের জন্য ক্ষতিকর খাদ্য উপাদান ও ক্যান্সারের উপদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যাচ্ছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভৈরব অভিযান পরিচালনা করে তিন ফ্যাক্টরিকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মুন্না ফুড ফ্যাক্টরি কর্তৃপক্ষ কারখানা তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ভৈরব খাদ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com