1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা 

  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৫১ পিএম
  • ৯৬ Time View

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ে জিমা বেগম (১৪) নামের এক কিশোরী  আত্মহত্যা করেছেন । তিনি পৌর শহরের তাতারকান্দি এলাকার মিঠু মিয়ার মেয়ে ও ইছুব আলী উচ্চ বিদয়ালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্রীপুর এলাকায় ভাড়াবাসায় এই ঘটনাটি ঘটেছে।

স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিদিনের মত কিশোরী জিমা বেগমের মা মুক্তা বেগম ঘুম থেকে উঠেন। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের কাজ করেন। তার বাবা ঢাকায় একটি ওয়াকসর্পে কাজ করেন। মা তার কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় মা মুক্তা বেগম তার মেয়েকে কঠোর ভাষায় বলে ঘুম থেকে উঠে ঘরের কাজর্কম কর। এইভাবেই কি দিন যাবে। এই নিয়ে মা ও মেয়ের মধ্য কথা কাটাকাটি হয়। তারপর মা সকালের নাস্তা খেয়ে তার কাজে চলে যান। কাজের যাওয়ার কিছুক্ষণ পরই খবর পায় তার মেয়ে ঘরের সিলিং ফ্যানে ফাঁস নিয়েছে। খবর পেয়ে দ্রুত ছুটে এসে প্রতিবেশীদের সাথে নিয়ে ঘরের ভিতর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে নিহত কিশোরীর সুরতাল রির্পোট তৈরি করেন।

প্রতিবেশী ভাঁড়াটিয়া আল আমিন মিয়া বলেন,  সকালে ঘুম থেকে উঠে আমি কাজের জন্য বাসা থেকে বের হয়ে যায়। পরে বাসা থেকে খবর পেলাম প্রতিবেশী ভাড়াটিয়া মুক্তা বেগমের মেয়ে জিমা মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। হাসপাতালে এসে এই ঘটনার সত্যতা পেলাম।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি)

খন্দকার ফুয়াদ রুহানী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি একজন কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com