1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

সিলেটের চা বাগান গুলো প্রুনিং পদ্ধতি শুরু

  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৪৬ পিএম
  • ১৩৩ Time View

সিলেট প্রতিনিধি : সিলেটের চা বাগানগুলোতে সবুজ সমারোহ সৌন্দর্যের ফিরতে আনতে বাগান কর্তৃপক্ষ প্রুনিং পদ্ধতি চালু করাছেন।

প্রতি বছরের ন্যায় এ বছর সিলেটের লাক্কাতুরা, এয়ারপোর্ট, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, হবিগঞ্জের সব কটি চা বাগানগুলোতে প্রুপিংয়ের কার্যক্রম চালু করেছেন। গাছকে দীর্ঘস্থায়ী ও সতেজ রাখতে চা গাছের ছাঁটাই পদ্ধতিকে প্রুনিং বলা হয়। সিলেট-মৌলভীবাজার হবিগঞ্জ জেলা জুড়ে সব চা বাগানে এ মৌসুমে ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন চা বাগানে সরেজমিনে দেখা যায়, চা গাছে কচি পাতার উৎপাদন বাড়ানো ও গাছকে সুস্থ রাখতে প্রুনিং কাজে ব্যস্ত চা শ্রমিকরা। বছর শেষে স্বাভাবিক নিয়মেই প্রতিটি বাগানের চা গাছে পাতা উৎপাদন সক্ষমতা কমে আসে। তাই নতুন বছরের শুরুতে চায়ের উৎপাদন স্বাভাবিক রাখতে সিলেট সহ মৌলভীবাজারের সব বাগানে সেকশন জুড়ে শুরু হয়েছে প্রুনিং।

প্রতি বছর মার্চের শুরু থেকে প্রায় ৯ মাস চা উৎপাদন প্রক্রিয়া চালু থাকলেও ডিসেম্বরে এসে তা বন্ধ হয়ে যায়। ঠিক এই সময় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে বাগানগুলোতে চায়ের উৎপাদন সক্ষমতা বাড়াতে ছাঁটাই কাজ করা হয়।
এরপর গাছের গোড়ার আগাছা পরিষ্কার করে সার প্রয়োগ করা হয়। পরে বর্ষাকালে বৃষ্টির পানি পেয়ে গাছ সতেজ হয়ে কচি পাতায় ভরে ওঠে। নিয়ম অনুযায়ী মার্চ বা এপ্রিলে নতুন পাতা চয়ন শুরু হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com