1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইলেকট্রিক জি-ওয়াগন এখন বাংলাদেশে

  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১.০৩ পিএম
  • ১৭৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে বাজারে এলো মারসেডিজ বেঞ্জ এর ফ্ল্যাগশিপ গাড়ি জি৫৮০ এডিশন ওয়ান বা ইলেকট্রিক জি-ওয়াগন মডেলের গাড়ি। র‍্যানকন মোটরস লিমিটেড, মারসেডিজ বেঞ্জ বাংলাদেশের অফিসিয়াল
ডিস্ট্রিবিউটর, বাংলাদেশে প্রথমবারের মতো ২০২৫ সালের জি৫৮০ এডিশন ওয়ান মডেলের ইলেকট্রিক গাড়িটি উন্মোচন করেছে।

শনিবার বিকেলে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে ইলেকট্রিক জি৫৮০ এডিশন ওয়ান-এর উদ্বোধন করা হয়।

২০২৫ সালের জি৫৮০ এডিশন ওয়ান হলো ইলেকট্রিক জি-ওয়াগনের প্রথম প্রোডাকশন ইউনিট, যা অটোমোটিভ এনথুসিয়াস্টদের জন্য একটি কালেক্টর্স আইটেম। এই মডেলটি জি-ক্লাসের ঐতিহ্যবাহী অফ-রোড পারফরম্যান্স এবং আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা লাক্সারি, পারফরম্যান্স এবং টেকসইতার নতুন ধারা নির্ধারণ করেছে।

মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস ইলেকট্রিক একটি সম্পূর্ণ বৈদ্যুতিক জি-ওয়াগন যা ইভি হিসেবেও তার আইকনিক এসইউভি বৈশিষ্ট্যগুলি ধরে রেখেছে, যার মধ্যে রয়েছে এর নকশা এবং অফ-রোড ক্ষমতা। এই কিংবদন্তি অফ-রোডিং গাড়িটিতে রয়েছে সম্পূর্ণ ইলেকট্রিক জি-ওয়াগন কোয়াড-মোটর সেটআপ (প্রতিটি চাকার জন্য একটি মোটর), যা ৫৮৭ পিএস এবং ১১৬৪ এনএম টর্কের সম্মিলিত আউটপুট প্রদান করে। রয়েছে জি-রোয়ার, জি-টার্ন এবং জি-স্টিয়ারিং।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসবাবা খ্যাত অর্থহীন ব্যান্ডের কণ্ঠশিল্পী সুমন এবং দেশের সবচেয়ে অভিজ্ঞ মোটর রেসার অভিক আনোয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com