1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

Economic News24 এর ষষ্টতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৩৪ পিএম
  • ৪৩০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইকোনোমিক নিউজ২৪ডট কম/Economic News24 এর ষষ্টতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অদ্য ৯ ফেব্রুয়ারি রবিবার বিকালে আনন্দ বাজার স্কুল মাঠে ‘সমাজ সংস্কারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় প্রভৃতি কর্মসূচি পালন করা হয়।

Economic News24 এর প্রধান নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফুলছড়ি উপজেলা সভাপতি মোঃ সাদেকুল ইসলাম নান্নু ।

তিনি বলেন ‘সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন’ এই শ্লোগানকে সামনে রেখে Economic News24 সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, সমাজ সংস্কারে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশী। Economic News24 মানুষের অধিকার সুনিশ্চিত করতে সর্বদা উন্নয়ন বিষয়ক ও ইতিবাচক সংবাদ প্রকাশ করছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নয়ন বলেন, ‘সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। গণমাধ্যমের জন্য দরকার সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এসবের বড্ড অভাব পরিলক্ষিত হচ্ছে।’ ‘গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়। আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না।

’বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকাশক মোঃ শাহজাদা হুসাইন ।

সভায় প্রকাশক বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান-বিজ্ঞান চর্চা ও মানবিক চেতনা বিকাশের কেন্দ্র এবং নীতি-নৈতিকতা, দায়-দায়িত্ব ও বুদ্ধি-বিবেকের আধার। তাই সৃজনশীল গণমাধ্যম ও সম্মানজনক পেশা হিসেবে সংবাদপত্র অগ্রগণ্য। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সাহসী, সংবেদনশীল ও নির্মোহ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও গণসম্পৃক্ত সার্বক্ষণিক পেশা সাংবাদিকতা। সংবাদপত্রের লক্ষ্য ও উদ্দেশ্য হল দল নিরপেক্ষ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র যতবেশি নিরপেক্ষ হবে এবং সাংবাদিকরা যত বেশি নির্ভীক ও সৎ হবে দেশ ও জাতির তত বেশি মঙ্গল হবে। আর সেজন্যই তো সাংবাদিকদের সমাজের অতন্দ্র প্রহরী বা গেট কিপারস বলা হয়।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদুল ইসলাম, হাসু,দবির,ফাহিম, নির্বাহী সিনিয়র রিপোর্টার সহ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নয়ন। বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ Economic News24 এর প্রধান নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নয়ন ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com