1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মাধবপুরে বিক্ষোভ মিছিল্

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৫৭ এএম
  • ৮৫ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র  কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (০৫-ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের মাধবপুর পৌর শাখার যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,শ্রমিকদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সামনে থেকে  বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে  মিছিলটি শেষ হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে  দীর্ঘ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসয় তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা শ্লোগান দেন। 

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই  ইত্যাদি শ্লোগানে মুখরিত করে মিছিলে আসা যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদল শ্রমিকদলের নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মোর্শেদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন।

যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া, সাবেক ছাত্রনেতা সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মনির পাঠান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন পাঠান, শ্রমিক নেতা কাউছার , জসিম, কাসেম মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন রিংকু, শেখ জাহান রনি, রিংকু দেবনাথ,রাজ আহমেদ, ইমন খান, মাহবুব, আশরাফুল ইসলাম শাকিল সহ চার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com