1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক

  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৪৮ পিএম
  • ৮৭ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ১৪০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এনার্জিপ্যাকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জিপিএইচ ইস্পাতের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৫ দশমিক ৬৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কোহিনূর কেমিক্যালস।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, কেডিএস এক্সেসরিজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com