1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

দুই ঘন্টায় লেনদেন ২০৫ কোটি টাকা

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.২০ পিএম
  • ৯৪ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৫৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ আর ‘ডিএস-৩০’ সূচক ০৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫২টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com