1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

৯ কোম্পানির লভ্যাংশ বিতরণ

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.২৭ এএম
  • ৮৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় প্রতিষ্ঠান গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, জেমিনি সি ফুড, শাশা ডেনিমস, বাংলাদেশ মনোস্পুল, পেপার প্রসেসিং, মুন্নু সিরামিক এবং রানার অটোমোবাইলস পিএলসি।

সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৫ শতাংশ নগদ, ইনফরমেশন সার্ভিসেস দশমিক ৫০ শতাংশ নগদ, নাহি অ্যালুমিনিয়াম ৪ শতাংশ নগদ, জেমিনি সি ফুড সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস, শাশা ডেনিমস ১০ শতাংশ নগদ, বাংলাদেশ মনোস্পুল ১২ শতাংশ নগদ, পেপার প্রসেসিং ১৪ শতাংশ নগদ, মুন্নু সিরামিক ১ শতাংশ নগদ, রানার অটো ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com