1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

কাকরাইলে মার্কেন্টাইল ব্যাংকের ‘সিআরএম বুথ’ উদ্বোধন

  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.২৩ পিএম
  • ৫৮ Time View

কাকরাইলের আঞ্জুমান জে আর টাওয়ারে মার্কেন্টাইল ব্যাংকের একটি অত্যাধুনিক ‘সিআরএম বুথ’ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।

এই ‘সিআরএম বুথ’ থেকে ব্যাংকের গ্রাহকরা প্রতিদিন ২৪ ঘন্টা নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে মুহুর্তেই গ্রাহকের হিসাবে ক্রেডিট হবে। এছাড়াও গ্রাহকগণ এই ‘সিআরএম বুথ’ থেকে মোবাইল রিচার্জ, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের পেমেন্ট, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্তন ও মিনি স্টেটমেন্ট সেবাও গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলামের যুগ্ম পরিচালক (প্রশাসন) ড. মোঃ ফয়জুর রহমান ফারুকী, যুগ্ম পরিচালক (শাখা কার্যক্রম) মোঃ শামসুল আলম, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসাইন; এসইভিপিবৃন্দ শাহ্ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, এসভিপি ও হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com