1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার জরুরি: কাতারের আমির

  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১.০৭ পিএম
  • ৮৭ Time View

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ‘জরুরি ভিত্তিতে’ সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে কাতারের আমির এমন মন্তব্য করেছেন। কাতারের একটি আদালত একথা জানিয়েছে। খবর এএফপির। 

কাতারের আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, দামেস্ক সফরকালে কাতারের আমির ‘দেশটির স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠন, উন্নয়ন এবং সমৃদ্ধির স্বার্থের’ সকল দল ও মতের প্রতিনিধিদের সমন্বয়ে বিস্তৃত পরিসরে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দিয়েছেন।’ 

এর আগে সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি জানান, শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। সিরিয়ায় সংবিধান নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি একটি অস্থায়ী আইন পরিষদের দায়িত্বে থাকবেন। তবে কতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। 

এ ছাড়া আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি ভেঙে দেওয়া হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com